বিজ্ঞাপন
https://www.behance.net/gallery/86648591/Social-Media-GIF-Banner-Ad/modules/501362131
দাউদপুর বেলবাড়ি একতা সংঘের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ট্রফি উন্মোচনকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী তরুণ সমাজ এবং আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। রমজানের শেষ বিকেলের স্নিগ্ধতায় ঝুলন্ত ব্রিজের ওপর ট্রফিটি যখন উন্মোচন করা হয়, তখন উপস্থিত সকলের মাঝে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
বিজ্ঞাপন
আয়োজক সংগঠন 'দাউদপুর-বেলবাড়ি একতা সংঘ' এর পক্ষ থেকে জানানো হয়, কেবল বিনোদন নয়, বরং খেলাধুলার মাধ্যমে গ্রামের যুবসমাজকে ঐক্যবদ্ধ করা এবং দাউদপুর বেলবাড়ীকে একটি আদর্শ বা 'মডেল গ্রাম' হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
বিজ্ঞাপন
ক্রিকেটের এই উন্মাদনা পুরো এলাকায় ইতিবাচক পরিবর্তনের জোয়ার আনবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, এবারের ডিবিপিএল মডেল টুর্নামেন্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। ট্রফি উন্মোচনের পর এখন সবার অপেক্ষা মাঠের লড়াই দেখার।
বিজ্ঞাপন