ক্যাটাগরি ×
রাণীনগর, নওগাঁ

রাণীনগরে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Journalist Mahid ০৯ মার্চ ২০২৬ ১৪৩
নওগাঁর রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ে ‘রমজানের তাৎপর্য ও কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে রোজাদারদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ রমজান) বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাণীনগর উপজেলার খট্টেশ্বর শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
https://www.behance.net/gallery/86648591/Social-Media-GIF-Banner-Ad/modules/501362131

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য জনাব মোঃ খবিরুল ইসলাম । এ সময় তিনি বলেন, রমজান মাস কেবল উপবাসের মাস নয়, বরং এটি আত্মশুদ্ধি এবং একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনের শিক্ষা দেয়। একটি কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে রোজাদারদের নৈতিক ও সামাজিক ভূমিকার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
বিজ্ঞাপন

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোস্তফা ইবনে আব্বাস জেলা সূরা সদস্য,বাংলাদেশ জামায়াতে ইসলাম, জনাব ডাঃ মোঃ আনজির হোসেন আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী রাণীনগর উপজেলা শাখা ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। এবং
বিজ্ঞাপন
জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় আমীর জনাব এস এম শাহ আলম।
বিজ্ঞাপন

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি জনাব মোস্তফা (শামীম)। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লি ও সুধীবৃন্দের মাঝে ইফতার বিতরণ করেন।
বিজ্ঞাপন
লিংক কপি করা হয়েছে!